মেঘনায় ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রের। রোববার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত স্কুলছাত্ররা হলো— ইয়াসিন(৭) ও বিন ইয়ামিন(৭)।
ইয়াসিন উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বিন ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে। সে মুনলাইট কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে মেঘলা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় গোসল করতে নামে ইয়াসিন।
এসময় স্রোতের তোড়ে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বিন ইয়ামিন। প্রচণ্ড স্রোতে সেও পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed