রংপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
রোববার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের ঘাগটপাড়া শুঁটকি আড়তের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, সড়ক অবরোধের কারণে রংপুর দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়ের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
নিহত জিয়ন (১৫) জেলার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকার জাহিদুল হকের ছেলে। সে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জিয়ন ঘাঘটপাড়ায় একটি ছাত্রাবাসে থাকত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জিয়ন ছাত্রাবাস থেকে একটি বাইসাইকেলে করে পাশের দর্শনা মোড়ে যাচ্ছিল। পথে গাইবান্ধা থেকে রংপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিয়নের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বাসসহ চালককে আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed