গোয়াইনঘাটে ৫টি দোকান ভস্মিভূত, ক্ষতি অর্ধকোটি টাকা
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনরতল বাজারে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ আগষ্ট) রাত ১২টার দিকে মনরতল বাজারের ১টি দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৫টি দোকান পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়।
উপজেলার মনরতল বাজার এলাকায় ফায়ার সার্ভিসের যাতায়াতের কোন ব্যবস্থা না থাকার কারণে স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ অর্থ সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানান, এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে দোকানগুলোর কোন কিছুই বের করা সম্ভব হয়নি। কোনমতে প্রাণে বেঁচেছেন তারা।
এ ব্যপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানান, তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের চেষ্টা চালাচ্ছেন।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed