ফটোসাংবাদিক শহিদুল আলমকে তুলে নেয়ার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: ফটো সাংবাদিক ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে রাজধানীর ধানমণ্ডিতে তার নিজ বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় তার পরিবার ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
শহিদুলের পরিবার সূত্রে জানা যায়, ৫ আগষ্ট রোববার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাত লোকজন ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শহিদুল আলমকে কে বা কারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে এমন অভিযোগে একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
অন্যদিকে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি) আব্দুল্লাহেল বাকী জানান, শহিদুল আলমের পরিবার থানায় অভিযোগ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে ধরে নেয়া হয়। কিন্তু আমরা তাকে গ্রেফতার করিনি। আমরা অভিযোগটি তদন্ত করে দেখছি।
এদিকে বার্তা সংস্থা ইউএনবি সূত্রে বিবিসি বাংলা জানিয়েছে, পুলিশের গোয়েন্দা শাখা শহিদুল আলমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
ইউএনবি’র ওই সংবাদে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এর বরাত দিয়ে জানায়, চলমান ছাত্র বিক্ষোভের বিষয়ে তার কিছু ফেসবুক পোস্ট নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে শহীদুল আলমকে আটক করেছে গোয়েন্দারা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed