ছাতকে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ছাতক প্রতিনিধি : ছাতকে পানিতে ডুবে ছাদিকুর রহমান মাহফুজ (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের ইসলামপুর (হোয়াগিরপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের সালেহ আহমদের পুত্র।
স্থানীয়রা জানান, মাহফুজ সকাল থেকেই বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এক সময় বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পা পিছলে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোজাখুঁজির পর দুপুর ১২টার দিকে ডোবায় তার লাশ ভেসে উঠলে সেখান থেকে তার লাশ উদ্ধার করেন পরিবারের লোকজন।
মাহফুজ সিংচাপইড় ইউনিয়নের সদুখালী গ্রামে তার নানার বাড়িতে থেকে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করতো।
দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed