সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
রোববার (৫ আগস্ট) রাতে ঢাকার পরিবহন মালিকদের নিদের্শনা অনুযায়ী সভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (৬ আগস্ট) সকাল থেকে সারা দেশে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করবে।
ধর্মঘট প্রত্যাহার নিয়ে সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি যুগ্ম-সাধারণ সম্পাদক মুকিত মুকুল জানান, আমরা সরকারের কাছে নিরাপত্তার আশ্বাস পেয়েছি। সে জন্য সোমবার সকাল থেকে সুনামগঞ্জের সকল রুটে সব ধরণের যান চলাচল করবে।
এর আগে গত ২৯ জুলাই ঢাকার কুর্মিটুলায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনকালে শিক্ষার্থীরা যানবাহন আটকিয়ে লাইসেন্স চেক করে এবং চালকদেরকে নানা দিক নির্দেশনা দেয়।
এ অবস্থায় গাড়ি, যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তা না থাকার অজুহাত দেখিয়ে পরিবহন মালিকরা সারা দেশের সকল রুটে যান চলাচল বন্ধ করে দেয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed