সিলেটে দুই গ্রুপের সংঘর্ষে ম্যাজিস্ট্রেট আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হয়েছেন। নগরীর কুমারপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে তিনি আহত হন।
সোমবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
সিলেট জেলা প্রশাসক নুমেরি জামান জানান, কুমারপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ওই এলাকা দিয়ে মতিউর রহমান যাচ্ছিলেন। এসময় তার গাড়িতে ঢিল পড়লে গাড়ির গ্লাস ভেঙ্গে মতিউর আহত হন।
তিনি আরো জানান, এই ঘটনার একটি ঢিল তার নাকে লাগে। পরবর্তীতে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
সিসিক নির্বাচনে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed