Main Menu

সিলেটে ভোট স্থগিতের দাবী মেয়র প্রার্থী জাফরের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নানা অভিযোগ তুলে সিলেট সিটি নির্বাচনে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর।

সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানের নিকট অভিযোগ করে এ দাবি জানান তিনি।

আবু জাফর বলেন, নির্বাচনে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারছেন না। এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। চলছে কেন্দ্র দখলের মহোৎসব। দেয়া হচ্ছে জাল ভোট। এমনাবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হতে পারে না। এর মধ্য দিয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটে না। তাই এই নির্বাচন স্থগিতের দাবি জানাচ্ছি।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো খতিয়ে দেখেছি।

 

Share





Related News

Comments are Closed