Main Menu

দিনকালের সাংবাদিক এলাহী বাদশার ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক দিনকালের সিনিয়র সাব-এডিটর ও জাতীয় প্রেসক্লাবের সদস্য মোস্তাক এলাহী বাদশা (৪৭) মস্তিষ্কের রক্তক্ষরণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……….রাজিউন)। রোববার রাত সোয়া দশটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অসুস্থ বাদশা তিনদিন আগে দ্বিতীয়বার মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।
মৃত্যুকালে তিনি স্ত্রী শারমিন, দুই শিশু কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক বাদশার মৃত্যুতে দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট পরিবার, প্রশাসন এবং দিনকাল ইউনিট চিফ কবি মোহন হাসান ও ডেপুটি চিফ রাশেদুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
বাদশার ভাই লিটন ও ফুপা শ্বশুর সাংবাদিক জ.ই. বুলবুল জানিয়েছেন, আজ সোমবার বাদ জোহর লালমনিরহাটের পাটগ্রাম জামে মসজিদে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, মোস্তাক এলাহী বাদশা বাংলা একাডেমী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাব এডিটর কাউন্সিল ও নর্থ বেঙ্গল জার্নালিস্ট এসোসিয়েশনের জ্যেষ্ঠ সদস্য। তিনি পাটগ্রাম প্রেস ক্লাবেরও উপদেষ্টা।
বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ সাংবাদিক মোস্তাক এলাহী বাদশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed