সিসিক নির্বাচনে মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দিলেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ‘ধানের শীষ’ দলীয় প্রতীককে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী ও ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
আরিফ-কামরান ছাড়াও মেয়র পদে আরো চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-নাগরিক ফোরামের ব্যানারে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীকে ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদের ‘মই’ প্রতীকে আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে এহসানুল হক তাহের।
ভোটারদের ভাষ্য, নির্বাচনে ছয় মেয়র প্রার্থী হলেও মূল লড়াই হবে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপির আরিফুল হক চৌধুরীর মধ্যে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সোমবার সকাল পৌনে ৯টায় মহানগরীর ১৮নং ওয়ার্ডের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিয়েছেন বলে তার মিডিয়া উইং থেকে জানা গেছে।
একই ভাবে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সকাল ৮টার পরপরই ভোট দিয়েছেন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী নগরীর ১৮নং ওয়ার্ডের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।এসময় আরিফুল হকের সাথে ভোট দেন তাঁর মা আমেনা বেগম, স্ত্রী শ্যামা হক ও তাঁর মেয়ে।
ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, শত বাধা অতিক্রম করে জনগন আমাকে ভোট দিবে এটা আমার বিশ্বাস। তিনি বলেন, ইলেকশন মেকানিজম হলে প্রয়োজনে শাহাদাত বরণ করবো।
এছাড়া নাগরিক ফোরামের প্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মহানগরীর ১নং ওয়ার্ডের চৌহাট্টাস্থ সরকারী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সকাল সকাল সাড়ে ৯টার দিকে ভোট দেন।
এসময় তিনি এমসি কলেজ, লামাবাজার ও জালালাবাদসহ চারটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আনেন। তিনি বলেন, নির্বাচন যে কোন ভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান।
ইসলামী আন্দোলনের ডা. মো. মোয়াজ্জেম হোসেন সকাল ৯টায় নগরীর ২০নং ওয়ার্ডের সেনপাড়াস্থ নবীন চন্দ্র সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোট দেন।
এছাড়া ২নং ওয়ার্ডের দাড়ীয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটার পরপরই ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. এহছানুল হক তাহের।
তাছাড়া সিপিবি-বাসদের মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর সকাল সাড়ে ৮টায় নগরীর ২২নং ওয়ার্ডের উপশরস্থ শাহজালাল উপশহর একাডেমী কেন্দ্রে ভোট দিযেছেন।
দলীয় প্রতীকের এ নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৬২ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে মেয়র পদে নির্বাচন হওয়ায় প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলিমুজ্জামান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি ও র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণে ইসির নিজস্ব কর্মকর্তারাও রয়েছেন।’
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩৪টি কেন্দ্রের ৯২৬ কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনে মেয়র প্রার্থী ছাড়াও ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৭ জন ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৬২ জন প্রার্থী তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন।
সিলেটে মোট ভোটার সংখ্যা ৩লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১লাখ ৭১হাজার ৪৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed