সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হয়েছেন তাদের নগরপিতা নির্বাচনের জন্য। নারী-পুরুষ সবার মধ্যেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় প্রতীকের এ নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৬২ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে মেয়র পদে নির্বাচন হওয়ায় প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
মেয়র পদে ‘ধানের শীষ’ দলীয় প্রতীকবের প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের আরিফুল হক চৌধুরীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বি ‘নৌকা’ প্রতীকের বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়া নাগরিক ফোরামের ব্যানারে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকে ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদের ‘মই’ প্রতীকে আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে এহসানুল হক তাহের মেয়র পদে লড়ছেন।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলিমুজ্জামান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি ও র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণে ইসির নিজস্ব কর্মকর্তারাও রয়েছেন।’
তিনি আরও জানান, ১৩৪টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে ৮০টি কেন্দ্র আমরা গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে বিবেচনা করছি এবং ৫৪টি কেন্দ্র সাধারণ। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ কেন্দ্রে থাকবেন ২২ জন করে। প্রিজাইডিং অফিসাররা ও অন্যান্য ফোর্স রাতে কেন্দ্রেই অবস্থান করেছেন। এর বাইরে ভিজিলেন্স টিম রয়েছে, তারা টহল দেবে।
তিনি জানান, ‘রোববার বিকেলেই সবকটি ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কালিসসহ নির্বাচন সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার থেকে ১৪ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে। ভোটকেন্দ্রের ভিতরে ও বাহিরে মিলিয়ে পুলিশ, এপিবিএন, আনসার-ভিডিপিসহ প্রায় ৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থাকবে প্রতিটি ওয়ার্ডে র্যা বের টহল টিম দায়িত্ব পালন করবে। এছাড়া তিন ওয়ার্ডে একটি করে ৯টি স্ট্রাইকিং ফোর্স টিম মাঠে থাকবে। এ টিমে ১০ জন করে থাকবে।’
নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষা ও সিটি নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের লক্ষ্যে ১৮ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানো হয়েছে। প্রত্যেক ম্যাজিস্ট্রেটের সঙ্গে একটি করে পুলিশের টিম থাকবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১লাখ ৭১হাজার ৪৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার। ভোটকক্ষ ৯২৬ টি। ভোট কেন্দ্র ও ভোট কক্ষে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৯১২ জন কর্মকর্তা। এর মধ্যে ১৩৪ জন প্রিজাইডিং অফিসার, ৯২৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮৫২ জন পোলিং এজেন্ট রয়েছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed