বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শনিবার (১৪ জুলাই) ফাইনাল ম্যাচে পান্না ঘোষের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে সালমা বাহিনী। পান্না ঘোষের ক্যারিয়ার সেরা (১৬/৫) বোলিংয়ে ১২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আইরিশ মেয়েদের ইনিংস থামে ৯৭ রানে।
নেদারল্যান্ডের উট্রেক্টে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ১২২ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা গুটিয়ে ৯৭ রানে। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন পান্না। জাহানারা আলমের পর মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক তুলে নেন তিনি।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য বাছাইপর্বে ফাইনালিস্ট দু’দলেরই খেলা নিশ্চিত হয়েছে। আগামী নভেম্বরে ১০ দলের অংশগ্রহণে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আইরিশরা। আয়েশার ৪৬ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে বাংলাদেশ নয় উইকেটে ১২২ রান করে। এছাড়া ফারজানা ১৭ ও শামিমা করেন ১৬ রান। আইরিশ বোলারদের মধ্যে লুসি ২২ রান দিয়ে চার উইকেট তুলে নেন।
জবাবে বোলিংয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ১২ ওভারের খেলায়ই ৫৪ রানের মধ্যে আইরিশদের ছয় উইকেট তুলে নেয় বাঘিনীরা। ইমিয়ের ২৩ রান করে কিছুটা লড়লেও সুবিধা করতে পারেননি।
বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ১৬ রানের বিনিময়ে একাই হ্যাটট্রিকসহ তুলে নেন ৫ উইকেট। এছাড়া রুমানা দুটি ও নাহিদা নিয়েছেন একটি করে উইকেট। তাই ৮ বল বাকি থাকতেই ৯৭ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed