Main Menu

গোলাপগঞ্জে চাচাত ভাইয়ের হাতে বৃদ্ধ খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চাচাত ভাইয়ের হাতে এক বৃদ্ধ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ জুলাই) উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের রানাপিং সৎখন্ড গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৭০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আতিকুর রহমান রানাপিং বাজারের একটি মার্কেটের সামনে বসা ছিলেন। এসময় জহিরুল ইসলাম দা দিয়ে আতিকুর রহমানের মাথায় কয়েকটি কুপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় আর্তচিৎকার শুনে স্থানীয়রা আতিকুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর জহিরুল পালাতক রয়েছে।

এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক রোগী ছিলেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Share





Related News

Comments are Closed