সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার বাঁশদহায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বাঁশদহা গ্রামের কয়ারবিল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন সদর উপজেলার বাঁশদহা গ্রামের দেলোয়ার হোসেন (৩৩) ও কলারোয়ার কেড়াগাছি গ্রামের আবুল কালাম আজাদ (৩৬)। তারা দুজনই আন্তঃজেলা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, গতকাল বিকালে মাদক ব্যবসায়ী দেলোয়ার ও আবুল কালামকে কিছু গাঁজা ও ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশ বাঁশদহা বাজার থেকে আটক করে। রাতে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেন যে আজ রাতে মাদকের একটি বড় চালান ভারত থেকে আসবে। তাদের নিয়ে মাদকের চালান উদ্ধারে যায় পুলিশ।
এ সময় তার সহযোগিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে তাদের দুজনকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি,২০ পিস ফেন্সিডিল ,৩ কেজি গাজাও ৪টি মোবাইল।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed