Main Menu

কবির আহমেদের ‘দৃষ্টির অগোচরে’ কাব্যগ্রন্ত্রের প্রকাশনা

বিশেষ প্রতিনিধি: সিলেটের তরুণ কবি এইচ এম কবির আহমেদের রচিত প্রথম কাব্যগ্রন্ত্র দৃষ্টির অগোচরের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে নগরীর কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।

কোম্পানিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর মো. তোতিউর রহমান। অনুষ্ঠানে মূখ্য আলোচন ছিলেন কেমুসাসের সহ- সভাপতি গল্পকার সেলিম আউয়াল।

আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, দৈনিক সিলেটের ডাক পত্রিকার চীফ রিপোর্টার মো: সিরাজুল ইসলাম, কোম্পানি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ ও সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংঙ্কৃতিক সম্পাদক নূর আহমদ সহ বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন লেখক এইচ এম কবির আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম, শিক্ষানবীশ আইনজীবি নজরুল ইসলাম, শিক্ষক ফাহিমুজ্জামান, এটিএম সেলিম, হাফিজ আশরাফুল আলম ফাহাদ, কবি সাফায়েত হোসেন, আতিকুর রহমান সুজন, ফরিদ উদ্দিন, রুহল আমিন, আব্দুল জলিল, নবীর, সুমন, নাজমুল, আব্দুল মোতালিব, হুরমত আলী, হাসান আলী প্রমুখ। শুরুতে কোরআন তিলোয়াত করেন ক্বারী ফাহিমুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেকটি মানুষের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে। কবিতা, সাহিত্য মানুষের জীবন গঠনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। সাহিত্য মানুষের মনে প্রতিভাকে আরো জাগিয়ে তোলে। যে কবিতাকে ভালবাসে সে কখন দেশের ক্ষতি চায়না, মানুষের অমঙ্গল কামনা করে না। এ সময় বক্তারা কবির আহমেদের দৃষ্টির অগোচরে কাব্যগ্রন্ত্রের কবিতার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন।

Share





Related News

Comments are Closed