Main Menu

চেয়ারম্যানকে আসামী করায় ইউপি সদস্যদের প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি: কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনকে জড়ানোর প্রতিবাদে ইউনিয়ন পরিষদের সদস্যরা প্রতিবাদ সভা করেছেন। শনিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গত ১১ জুলাই বুধবার দুপুরে অধ্যক্ষ নজরুল ইসলামের সাথে জনৈক ছাত্রের অপ্রীতিকর ঘটনা ঘটে। ওইদিন রাতে দুর্বৃত্তদের আকস্মিক হামলায় আহত হন অধ্যক্ষ নজরুল। এ ঘটনায় জনপ্রিয় চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনকে আসামী করা হয়। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি উপজেলার সর্বমহলকে হতবাক করেছে। চেয়ারম্যানের জনপ্রিয়তা এবং উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে একটি সুযোগ সন্ধানী কুচক্রী মহল মামলার বাদীকে প্রভাবিত করে তাকে এ মামলায় জড়িয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অবিলম্বে এ মামলা থেকে চেয়ারম্যানকে অব্যাহতি প্রদানের দাবি জানান ইউনিয়নের সদস্যবৃন্দ। পাশাপাশি অধ্যক্ষ নজরুলের উপর হামলাকারী প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় দাবি জানান।

Share





Related News

Comments are Closed