কলেজ অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের উপর ইভটিজার ও সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে ১৪ জুলাই শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফোরামের সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক এম. এ বাছিতের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় সহ-সভাপতি সাজিদ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাজু সরকার, কেন্দ্রীয় কার্যকরী সদস্য এম এ মতিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমজিটিএ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ফোরামের জেলা সহ-সভাপতি মাওঃ মুয়ীনুল ইসলাম, বদিউল আলম, বাকবিশিস নেতা কাশ্মীর রেজা, ফোরামের জেলা সহ-সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক এম আহমদ হোসেন, সিলেট মহানগর সভাপতি বাহার উদ্দিন আকন্দ, কোম্পনীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শামীম, শিক্ষক নেতা কামরুল আনাম চৌধুরী, জাফর আলী, তৈয়বুর রহমান, মাসুদ রানা।
এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক বিপ্রেশ রায়, শেখ মোঃ জাকির হোসেন, মোঃ জয়নাল আবেদীন, নওশাদ হোসেন, গিয়াসউদ্দিন, কমলেশ বিশ্বাস, এম.এ রাশেদ, আব্দুর রশীদ, শিক্ষার্থী তানিয়া সুলতানা, সাইফুল ইসলাম, অধ্যক্ষের ছেলে আবু সাইদ অর্ক প্রমুখ।
বক্তারা বলেন, একজন শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা অত্যন্ত দুঃখ জনক, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হলে সিলেট থেকে সারা বাংলাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed