Main Menu

মুসলিম মেয়েকে অপহরণ করে হিন্দু শাস্ত্রে বিবাহ

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কবিতা বানু(১৫) নামে এক মুসলিম মেয়েকে অপহরণ করে হিন্দু শাস্ত্রনুযায়ী বিয়ের অভিযোগ উঠেছে শ্রী গোপেশ্বর (২৪) নামে এক হিন্দু সম্প্রদায়ের যুবকের বিরুদ্ধে।
কবিতা বানু (১৫) বাগজানা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ও পাঁচবিবি উপজেলার বাগজানা কুটাহার গ্রামের কামরুজ্জামানের মেয়ে।
অপহরণকারী গোপেশ্বর একই এলাকার গোপাল মোহন্তের ছেলে।
পাঁচবিবি থানার এসআই গোলাম মোস্তফা জানান, গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কবিতা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যায় বাড়িতে না আসলে মেয়ের বাবাসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং এরই এক পর্যায়ে স্থানীয় লোকজনের মূখে জানতে পারে, কবিতা বানুকে ফুসলিয়ে ও মিথ্যা প্রলোভন দিয়ে অপহরণ করে শ্রী গোপেশ্বর পালিয়েছে। পরে নারায়নগঞ্জের কালি মন্দিরে হিন্দু শাস্ত্রনুযায়ী শাখা শিঁদুর পরে বিবাহ করে তিন মাস ধরে বসবাস করে অাসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে গত চার দিন আগে কবিতাকে নিয়ে গোপেশ্বর বাগজানা গ্রামের বাড়িতে আসে। কবিতার বাবা গতকাল শনিবার বিষয়টি জানতে পারলে স্থানীয় লোকজনের সহযোগীতায় মেয়েকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন এবং গোপেশ্বরকে আসামী করে থানায় অপহরণ
মামলা দ্বায়ের করেন। যার মামলা নং-২১।

Share





Related News

Comments are Closed