Main Menu

সিসিক নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন আগেই রোববার নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন তারা।

প্রত্যহারকারী দুই প্রার্থী হচ্ছেন- সিসিকের ২১ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল হক এবং ২৬ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ।

সিলেট সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার (৯ জুলাই)। ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই।

Share





Related News

Comments are Closed