ধর্মপাশায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির উঠানে খেলা করার সময় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা একে অপরের সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। রোববার (০৮ জুলাই) দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের বাপ্পী মিয়ার তিন বছর বয়সী ছেলে মোদাক্কির মিয়া ও বাপ্পী মিয়ার ভাই আরিফ মিয়ার দুই বছর বয়সী মেয়ে মোছা. মোন্তাহার।
জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে নিজেদের বাড়ির উঠানে মোদাক্কির ও মোন্তাহার মিলে খেলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে তারা দুজন নিজেদের বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন সেখান থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারের পশুর হাট পরিচালনা, বাজার ইজারা এবংRead More



Comments are Closed