মাধবপুরে ৯৭ কেজি গাঁজাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর থেকে ৯৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (০৮ জুলাই) ভোরে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর থানাধীন পানসী রেষ্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে।
আটকরা হলো- মৌলভীবাজার সদর উপজেলাধীন আমরকুনা গ্রামের মৃত মকলিছ মিয়ার মাহমুদ আলী (৩৮) ও একই উপজেলার আইনপুর গ্রামের মো. আব্দুল মোমিনের ছেলে মো. নওশেদ মিয়া (২৮)।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. মনিরুজ্জামান বলেন- আটক দুজন দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক দুজনকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed