দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইন্নাত নগর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় নীল মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীল মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইন্নাত নগর গ্রামের বাসিন্দা কনর আলী ছেলে।
স্থানীয়রা জানান, নীল মিয়া দুপুরের দিকে তার গ্রাম থেকে রিকশায় করে পাগলা বাজারে যাচ্ছিলেন। এ সময় ইন্নাত নগর থেকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে রিকশাটি ওঠা মাত্রই সিলেটগামী একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নীল মিয়ার মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
Related News
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারের পশুর হাট পরিচালনা, বাজার ইজারা এবংRead More



Comments are Closed