ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক : রোগ নিরূপণ না করে ভুয়া ল্যাব রিপোর্ট দেওয়া, ফার্মেসির লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে চট্টগ্রামের আলোচিত ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করার পর বিকেলে র্যাবের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে এই জরিমানা করেন। এর আগে সরওয়ার আলমের নেতৃত্বে ম্যাক্স হাসপাতালে অভিযান শুরু হলে চট্টগ্রামের অন্যান্য বেসরকারি ক্লিনিকগুলো বন্ধ করে দেয় মালিকরা।
ম্যাক্স হাসপাতালে অভিযান পরিচালনাকারী র্যাবের ম্যাজিট্রেট সরওয়ার আলম জানান, ম্যাক্স হাসপাতালে অভিযানকালে নানা অনিয়মের চিত্র পরিলক্ষিত হয়। এই হাসপাতালের ফার্মেসির লাইসেন্স নেই দুই বছর ধরে। বাইরের ল্যাব থেকে টেস্ট করিয়ে এনে সেসব টেস্ট ম্যাক্সের বলে চালানো হতো। ল্যাব টেস্ট রিপোর্টে ডাক্তারের স্বাক্ষরও ভুয়া পাওয়া গেছে। এ ছাড়া সরকারি অনুমোদন ছাড়া দেশের বাইরে স্যাম্পল পাঠিয়ে ল্যাব টেস্ট করানোর তথ্য পাওয়া গেছে।
এ সব অনিয়মের দায়ে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতের জন্য ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেও দেওয়া হয়েছে।
অভিযানে অংশ নেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদী হাসান, ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান প্রমুখ।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed