রাজশাহী সিটি মেয়র বুলবুলের পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশন মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। বিধি অনুযায়ী বুধবার (২৭ জুন) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র প্রেরণ করেন বলে জানিয়েছেন তিনি।
বুলবুল সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচনকালীন ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ দেয়া হবে।
নগর বিএনপির সভাপতি ও দলের মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল আরও জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২৮ জুন) তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
এর আগে গত সোমবার (২৫ জুন) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র জমা দেয়ার জন্য কাগজপত্র প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed