সিলেটে কিডনী ফাউন্ডেশনের উদ্বোধন ২০ জুলাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় কিডনী ফাউন্ডেশন ঢাকার সরাসরি তত্তাবধানে ‘কিডনী ফাউন্ডেশন’ সিলেট শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২০ জুলাই। দেশ বিদেশের বিশিষ্ট কিডনী চিকিৎসকগণ এই শাখার সাথে সম্পৃক্ত হয়েছেন। এই চিকিৎসা ব্যবস্থা সাময়িকভাবে সিলেট শাহজালাল উপশহরস্থ রোজভিউ হোটেলের পাশে ‘সৈয়দ প্লাজার’ ৪র্থ তলায় অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই শাখার উদ্বোধন উপলক্ষে আগামী ২১-২২ জুলাই ঢাকা-আমেরিকা ও সিলেটের বিশিষ্ট কিডনী চিকিৎসকগণের সমন্বয়ে একটি ‘কিডনী ক্যাম্প’ অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে মোট ৬/৭ জন কনসালটেন্ট অংশগ্রহণ করবেন।
কিডনী বিষয়ক জটিল রোগীদের চিকিৎসার জন্য তথ্য নিয়ে ১৬-১৯ জুলাই তারিখের মধ্যে উপরে উল্লেখিত সেন্টারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় রোগীর পক্ষে পূর্ব চিকিৎসার তথ্য নিয়ে যে কোন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ‘সিলেট কিডনী ফাউন্ডেশন’ সৈয়দ প্লাজা, শাহজালাল মাল্টিপ্ল্যান, ৪র্থ তলা মেইন রোড, ব্লক-৬/এ, শাহজালাল উপশহর, সিলেট এ যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে ৭১৯৫৭৮, ৭১৯৫৭৯ নাম্বারে টেলিফোনেও যোগাযোগ করা যাবে।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।Read More
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগেRead More



Comments are Closed