Main Menu

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন আরিফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রোববার বিকেলে আরিফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে মেয়র পদে বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ কারণে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। তবে, বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা অপেক্ষমান রয়েছে।

Share





Related News

Comments are Closed