রাজশাহীতে বিএনপির প্রার্থী বুলবুল, বরিশালে সরোয়ার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বরিশালে মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
রোববার (২৪ জুন) রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কিন্তু একই দিনে অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সোমবার সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন তারা।
সাংবাদিকদের করা এক প্রশ্নে সিলেটে জোট শরিক জামায়াতে ইসলামীকে ছাড় দেওয়ার গুঞ্জনের কথা জিজ্ঞেস করলে তা উড়িয়ে দেন ফখরুল। সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবারও মেয়র প্রার্থী হতে গত বৃহস্পতিবার বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন।
আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঠিক করতে রোববার ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ড।
এরপর সাংবাদিকদের সামনে এসে বরিশাল ও রাজশাহীতে দলের মেয়র প্রার্থীদের নাম জানান বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপির মনোনয়ন বোর্ড তিন সিটিতে প্রার্থী হতে ইচ্ছুক বুলবুল, সরোয়ারসহ ১৭ জনের সাক্ষাৎকার নিয়েছিলেন।
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। এরপর ৩০ জুলাই ভোটগ্রহণ হবে।
সিলেটে বিএনপি এখনও প্রার্থী ঠিক না করলেও আওয়ামী লীগ গতবার হেরে যাওয়া বদরউদ্দিন আহমদ কামরানকেই প্রার্থী করেছে। তিনিও একবার মেয়রের দায়িত্ব পালনের পর গতবার বিএনপির প্রার্থী আরিফুল হকের কাছে হেরেছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed