মেয়র পদে মনোনয়নপত্র কিনলেন কামরান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ময়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
রোববার (২৪ জুন) দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বদর উদ্দিন কামরানের পক্ষের মনোনয়ন পত্র সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ বকস।
এর আগে শুক্রবার (২২ জুন) সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
প্রসঙ্গত, এবার সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয় জন। তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার, শিক্ষাবিষয়ক সম্পাদক ও টানা তিনবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
আগামী ৩০ জুলাই সিলেটসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed