মেয়র পদে বদরুজ্জামান সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি রবিবার (২৪ জুন) সিলেটস্থ নির্বাচন কমিশন কার্যালয় থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান এর কাছ থেকে এ মনোনয়পত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাবেক কমিশনার হুমায়ুন কবির শাহিন, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, লিটন আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, রাইসুল ইসলাম সনি, মিজানুর রহমান মিজান, আলী আকবর রাজন সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে বিএনপির মনোনয়ন বোর্ড কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়রপদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া।
জানা যায়, গাজীপুরের নির্বাচন নিজেদের মনপুতঃ না হলে সিলেটসহ তিন নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে পারে বিএনপি। আগামী ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরদিন ২৭ জুন নির্বাচনে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।
সুত্র জানান, বিএনপি নির্বাচনে অংশ না নিলে আরিফুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলেও একাধিক সূত্র জানিয়েছে। তবে এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে রাজী হননি আরিফ।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পত্র কিনেছিলেন সিলেটের সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন।
আগামী ৩০ জুলাই সিলেটসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed