Main Menu

সিলেটে নৌকাভ্রমণে গিয়ে ছাত্রী নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাপাড়া এলাকায় নৌকাভ্রমণে গিয়ে এক ছাত্রী নিখোঁজ হয়েছে।

তার নাম ফাতেমা আক্তার মিলি (১৭)। সে এবার সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উক্তীর্ণ হয়েছে।

ফাতেমা মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে।

জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে ফাতেমাসহ ৪জন বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। সেখানে হঠাৎ নৌকা উল্টে সবাই পানিতে ডুবে যায়। বাকি তিনজন পাড়ে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি।

স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির পর এখনো সে নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed