মৌলভীবাজারে যুবকের ভাসমান লাশ উদ্ধার
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সুবান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুন) সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। সুবান মিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৭ জুন) বাড়ির পাশে বন্যার পানিতে নিখোঁজ হন সুবান মিয়া। এরপর অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার লাশ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি বাতেন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯)Read More
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More



Comments are Closed