Main Menu

চট্টগ্রামে বাসের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাসের ধাক্কায় শামীম আহমেদ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে জেলার সাতকানিয়া উপজেলার মিঠাদীঘির পাড় এলাকায় দ্রুতগামী এক বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জহিরুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে আহত শামীম আহমদকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন ব্যক্তি। তারা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের সাতকানিয়ার মিঠাছড়া এলাকায় দ্রুতগামী এক বাসের ধাক্কায় শামীম আহমেদ গুরুতর আহত হয়ে সড়কের উপর পড়ে যায়। তারা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এসআই জহিরুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে শামীম আহমদ মারা যান।

Share





Related News

Comments are Closed