ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা গোটা বিশ্ব। বাংলাদেশও পিছিয়ে নেই। কিন্তু, এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রাণহানির মতো ঘটনাও ইতোমধ্যে ঘটে গেছে। এমনই উন্মাদনায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ব্রাজিল সমর্থক মাদ্রাসাছাত্র রাশেদ হাসানের (১৪) মৃত্যু হয়েছে। সে সড়কের পাশে গাছে উঠে ব্রাজিলের পতাকা টানাচ্ছিল। অসাবধানতাবশত গাছ থেকে ছিটকে পড়ে গেলে বাসের চাপায় আহত হয়।
ঘটনার সাত দিন পর ৩ জুন রোববার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাশেদ।
রাশেদ প্রতিমা বংকী ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার কুয়েত প্রবাসী বছির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৮ মে সকাল ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী বাজারে বন্ধুকে নিয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে উঁচু মেহগনি গাছ থেকে ছিটকে পড়ে চলন্ত বাসের চাকায় পৃষ্ট হয় রাশেদ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাশেদের মৃত্যুর খবরে সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed