Main Menu

বন্দরবাজারের দিলখোশ রেস্টুরেন্টকে জরিমানা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেট নগরের বন্দরবাজারে অবস্থিত দিলখোশ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual2 Ad Code

রোববার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া ও এরশাদ মিয়া এ অভিযানের নেতৃত্ব দেন।

Manual5 Ad Code

ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দিলখোশ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও অন্য একটি প্রতিষ্ঠানকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code