Main Menu

দেহ ব্যবসার অভিযোগে তামিল অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক : দেহ ব্যবসার অভিযোগে তামিলের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঙ্গীতা বালানকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের চেন্নাইয়ের পানায়ুরের একটি প্রাইভেট রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয। এসময় আরও কয়েকজন অভিনেত্রীকেও ওই রিসোর্ট থেকে উদ্ধার করা হয়।

রবিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, সঙ্গীতার সঙ্গে দেহ ব্যবসায় জড়িত ছিল সুরেশ নামক এক ব্যক্তি। তাকেও ওই রিসোর্টটি থেকে গ্রেফতার করা হয়েছে।

তামিলে ‘বানি রানি’ ধারাবাহিকে সঙ্গীতার অভিনয় বহু প্রশংসিত হয়েছিল ৷ টেলিভিশন ছাড়াও বিভিন্ন ছবিতেও অভিনয় করেছেন তিনি। ১৯৯৬ সালে তামিল হরর ফিল্ম ‘কারুপ্পু রোজা’য় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। তারপর চলে আসেন ছোটপর্দায়।

Share





Related News

Comments are Closed