Main Menu

গোয়াইনঘাটে যুবকের আত্মহত্যা

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে হাবিব (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত হাবিব উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রোববার (০৩ জুন) বিকেলে হাবিব তাঁর নিজ বসত ঘরের শয়ন কক্ষে সবার অগোচরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই আনোয়ার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed