দিরাইয়ে বিদ্যুৎ বিভ্রাট চরমে, দুর্ভোগে গ্রাহক
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট চরম পর্যায়ে পৌছেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার গ্রাহক। উপজেলার করিমপুর ইউনিয়নের হলিমপুর ও শ্রী নারায়ণনপুর গ্রামের ৪ শতাধিক বিদ্যুৎ গ্রাহক ১০-১২ দিন ধরে বিদ্যুৎহীন রয়েছেন।
হলিমপুর গ্রামের তৈয়বুর রহমান,মন্নান মিয়াসহ দুই গ্রামের ১০-১২ জন বিদ্যুৎ গ্রাহক ক্ষোভের সাথে জানান, রমজান মাসের শুরু থেকেই আমাদের দুই গ্রামের প্রায় ৪ শতাধিক গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো আশার বানী পাচ্ছিনা।
করিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, যে কোন সাময়িক সমস্যার কারণে কিছু সময বিদ্যুৎ না থাকতে পারে কিন্তু সমস্যা এতদিন থাকার কথা না। পবিত্র রমজান মাসের প্রথম থেকেই আমাদের এলাকা বিদ্যুৎহীন, কর্তৃপক্ষের উদাসীনতায় আমরা হতাশ, ইফতার সেহরী খেতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা কয়েক দিন দিরাই বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা করেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ফল পাইনি।
অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আওলাদ হোসেনের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed