Main Menu

কানাইঘাটে ১০দিন ধরে যুবক নিখোঁজ

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামের এক যুবক গত ১০দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ আবুল খায়ের (২৭) ওই গ্রামের নিজাম উদ্দিনের পুত্র। মধ্যরাতে নিজ ঘর থেকে নিখোঁজ হয় বলে জানিয়েছেন তার মামাতো ভাই হুমায়ুন রশিদ।

এ বিষয়ে নিজাম উদ্দিন কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যার নাম্বার ১০৩২, ২৫/০৫/২০১৮ইং।

হুমায়ুন রশিদ জানান, রাতে সাহরির সময় ডাকতে গেলে ঘরের দরজা খোলা পান পরিবারের সদস্যরা। এরপর আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও সন্ধান মিলেনি।

আবুল খায়েরের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের আগে তার পরনে ছিলো আকাশি রংয়ের শার্ট ও লুঙ্গি।

Share





Related News

Comments are Closed