বিশ্বনাথে জুয়ার আসর থেকে আটক ৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জুয়ার আসর থেকে সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ ও এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের জসিম উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করে। এসময় পুলিশ নগদ ৮শত টাকা ও তাস’সহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত আবদুর রহিমের পুত্র ও সদর ইউপির সাবেক মেম্বার আছাব উদ্দিন আছকির (৪৮), একই গ্রামের মোশাহিদ আলীর পুত্র মোঃ শাহজাহান (৩২), ধর্মদা গ্রামের মৃত ছোয়াব আলীর পুত্র খোকন আহমদ (২২)। এব্যাপারে থানার এসআই রাকিবুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জুয়ার আসর থেকে ৩ জনকে আটক ও মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed