Main Menu

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যথাযথভাবে ওষুধ সংরক্ষণ না করা, মানসম্পন্ন পরিবেশ বজায় না রাখা ও বাজেয়াপ্ত ওষুধ বিক্রি করার দায়ে মৌলভীবাজারে দুই বেসরকারি হাসপাতাল ও একটি সুপারশপকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

বুধবার (৩০ মে) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, রাষ্ট্রকর্তৃক বাজেয়াপ্ত ওষুধ বিক্রি করার দায়ে মডার্ন সুপার ড্রাগসকে ৫০ হাজার টাকা, যথাযথভাবে ঔষধ সংরক্ষণ না করা এবং মানসম্পন্ন পরিবেশ বজায় না রাখার দায়ে লেইক ভিউ প্রাইভেট হাসপাতাল ও মেডিকেয়ার পলি ক্লিনিককে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, এতো দিন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জরিমানা করে থাকতাম। আজ (বুধবার) বিশেষ অভিযানে ঢাকা র‌্যাব সদর দফতর থেকে নিবার্হী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এসে এই জরিমানা করেছেন।

Share





Related News

Comments are Closed