হাঁস-মুরগি উল্টো ঝুলোলেই গুনতে হবে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হাঁস-মুরগি উল্টো করে ঝুলিয়ে নিলে ২০০ টাকা জরিমানার বিধান রয়েছে দেশের পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ ঠেকাতে।
বুধবার (৩০ মে) রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক সভায় এ তথ্য জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম।
আইন থাকলেও তা প্রয়োগ করার মতো জনবল না থাকার কথা উল্লেখ করে বদরুল আলম বলেন, ‘ব্যবসা সহজ করতে আইন নয়, সমস্যা আইনের প্রয়োগ করার মতো লোক নেই। আইন সংস্কার নিয়ে যত কাজ হয়, প্রয়োগের ক্ষেত্রে তেমন কাজ হয় না।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে ২৫ কোটি মানুষের জন্য বিচারকের সংখ্যা ৮৫ হাজার। বাংলাদেশে ১৬ কোটি মানুষের ক্ষেত্রে এ সংখ্যা ১ হাজার ২০০ জন। বিচারকেরা বসার জায়গা পান না। এজলাসের সংখ্যা কম। এসব সমস্যার সমাধান আগে দরকার।’
এর আগে আইন কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফাওজুল আজিম বলেন, ১০-১২টি আইন সরাসরি ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত। এসব আইনের কয়েকটির বয়স ১০০ বছর পেরিয়ে গেছে। ফলে এখনকার ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আইন খাপ খাওয়াতে পারছে না। এসব আইন হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) নিবন্ধক রুহিদাস জদ্দার, ঢাকা চেম্বারের মহাসচিব এ এইচ এম রেজাউল কবির, বিডার সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, পরিচালক তৌহিদুর রহমান খান, মো. আরিফুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed