হবিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা শুরু
হবিগঞ্জ সংবাদদাতা: ‘প্রযুক্তি দিয়ে করব কৃষি, সুখে থাকবো দিবানিশি’ এই শ্লোগান নিয়ে হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৮ শুরু হয়েছে।
বুধবার (৩০) দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। সিলেট অঞ্চলে শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর চৌধুরী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মেলায় সর্বমোট ১২টি স্টল অংশ নিয়েছে। এর মাঝে ভাসমান সব্জি চাষ, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ, খামার যান্ত্রিকীকরণ এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকের বাড়িকে কিভাবে খামারে পরিণত করা যায় সেই ধরণের প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কিন্তু বর্তমান সরকারের আমলে সকল ক্ষেত্রে আধুনিকায়নের কারণে কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই কৃষিক্ষেত্রে আধুনিকায়নের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
Related News
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More



Comments are Closed