বাংলাদেশি তরুণীকে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে এনে এক তরুণীকে জোর করে তার কাজিনের সাথে বিয়ে দেয়ার চেষ্টার ঘটনায় বাবা-মাকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটিশ আদালতের জুরি বোর্ড।
মঙ্গলবার (২৯ মে) লিডসের ক্রাউন কোর্টের জুরিরা এ ঘটনায় তরুণীর বাবা-মাকে দোষী সাব্যস্ত করেছেন। আগামী ১৮ জুন এ মামলায় আদালত আদেশ দেবেন।
১৯ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ওই তরুণী উত্তর ইংল্যান্ডের লিডসের অধিবাসী। কাজিনকে বিয়ে করার জন্য ওই তরুণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এসব বিষয় ব্রিটিশ কনস্যুলার কর্মকর্তাদের জানানোর পর তরুণীকে বিয়ের একদিন আগে উদ্ধার করা হয়।
তবে সামাজিক কারণে তরুণীর পরিচয় গোপনের স্বার্থে তার বাবা-মায়ের নাম প্রকাশ করা হয়নি।
গত সপ্তাহে বার্মিংহামে এক নারীকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয়া হয়। ওই নারীর বিরুদ্ধে নিজ মেয়েকে তার পাকিস্তানি কাজিনের সাথে জোর করে বিয়ে করানোর চেষ্টার অভিযোগ উঠে।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed