মৌলভীবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার শহরে শিউলি বেগম (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকায় এ ঘটনাটি ঘটে।
শিউলি ওই এলাকার দুরুদ আহমদের স্ত্রী। তিনি নয় মাসের অন্তঃসত্বা ছিলেন বলে জানা গেছে।
নিহত শিউলির শ্বাশুড়ী রূপজান বেগম জানান, সন্ধ্যায় ইফতারের পর শিউলি তার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। অনেকক্ষণ তার কোনও সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে সে আত্মহত্যা করেছে তা তিনি জানাতে পারেননি।
শিউলির মা মনি বেগম বলেন, শিউলির স্বামী দুরুদ মিয়া নানা সময় মেয়েকে নির্যাতন করতেন। গত বছর রমজান মাসে তার মেয়ের সঙ্গে দুরুদের বিয়ে হওয়ার পর থেকে সে সুখি ছিল না। শিউলি স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে, না কি দুরুদ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তা আমি জানি না।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্নহত্যা।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed