Main Menu

তাহিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তাইবা আক্তার (৩) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশু বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের লাল মিয়ার মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ মে) বিকালে তাইবা আক্তার তার মায়ের সাথে গড়কাটি গ্রামের পাশের ডুবায় গোসল করতে যায়। তাইবার মা গোসল করার এক ফাঁকে তাইবা ডুবার পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে তাইবার মা চিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে আসে। পরে অনেক খোঁজা খুঁজির পর হঠাৎ তাইবার লাশ ডুবার পানিতে ভেসে উঠে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed