Main Menu

জৈন্তাপুরে বিদ্যুৎ স্পৃস্টে স্কুলছাত্রের মৃত্যু

জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামে মঙ্গলবার (২৯ মে) রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় শহীদ আহমদ (১৫) নামে দশম শ্রেণীর ওই ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর গ্রামের রফিক আহমেদের বড় ছেলে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শহীদ প্রতিদিনের মত গ্রামের মসজিদে তারাবির নামাজ পরে বাড়ি ফেরার সময় স্থানীয় পুকুরে ফেলে রাখা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহীদ।

Share





Related News

Comments are Closed