ছাতক পৌরসভার ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নতুন কোন করারোপ ছাড়াই ছাতক পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মে) দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ৬০ কোটি ৭২ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬০ কোটি ৭২ লক্ষ ৫ হাজার টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৫০ লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২১ লক্ষ ৬৬ হাজার ৬৫০ টাকা।
বাজেটে রাজস্ব তহবিল থেকে আয় ৪ কোটি ৪৯ লক্ষ ৫হাজার টাকা ও বিভিন্ন উন্নয়ন তহবিল থেকে ৫৬ কোটি ২৩ লক্ষ টাকা আয় দেখানো হয়েছে।
পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মাহমুদ আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামিউল আলম খন্দকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, অধ্যাপক হরিদাস রায়, প্রধান শিক্ষক রশিদ আহমদ, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, ইঞ্জিনিয়ার সামছুল হক প্রমুখ।
বাজেট সভায় পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, নৌশাদ মিয়া, লিয়াকত আলী, সুদিপ দে, ধন মিয়া, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সামছুন্নাহার বেগমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পৌর সভার নতুন ভবন উদ্বোধনের পর প্রথম বাজেট অধিবেশন এটাই। এ বাজেট অধিবেশনে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী তার বক্তব্যে পৌর সভার উন্নয়ন ও নাগরিক সুবিধাদি বৃদ্ধি ও বাস্তবায়ন করতে পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed