মিরাবাজারে অচেতন করে ব্যবসায়ীর বাসার সর্বস্ব লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজার খারপাড়ার মিতালী-৪৩/৩ চৌধুরী ভিলায় খাবারে চেতনা নাশক ঔষধ মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে বাসার মালামাল লুট নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতের যে কোন এক সময় ব্যবসায়ী জয়নুল আহমদের বাসায় ঘটনাটি ঘটে। সকালে বাসার পাশর্^বর্তী লোকদের সহায়তায় অজ্ঞান অবস্থায় থাকা জয়নুল আহমদ (৬০), তার স্ত্রী হাসনা বেগম (৪৫) ও বোন মুসলিমা বেগম (৫০)-কে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ইবনে সিনা হাসপাতালে গিয়ে রোগির পরিবারের সাথে কথা বলে জানা যায়, সেহেরী খাওয়ার পরে পরিবারের ৩ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে জয়নুল আহমদের বাসায় কোন সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশিরা ডাকাডাকি শুরু করলে এক পর্যায়ে জয়নুল আহমদ সহ পরিবারের অপর দু’সদস্য কে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় প্রতিবেশিরা দেখতে পায় স্টীলের আলমিরা ভাঙ্গা, ঘরের সকল মালামাল এলোমেলো পড়ে আছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চেতনা নাশক ঔষধ খাবারের সাথে মিশিয়ে দেওয়ার মাধ্যমে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুট করা হয়েছে। মঙ্গলবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত জয়নুল আহমদের স্ত্রী ও বোনের জ্ঞান ফিরলেও জয়নুলের জ্ঞান ফিরেনি।
খবর পেয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জয়নুল সহ পরিবারের সদস্যদের দেখতে যান। তবে জয়নুলের জ্ঞান না ফেরায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed