Main Menu

সিলেটের মাইক্রো চালকের লাশ বাহুবলে উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টা মাইক্রোবাস ৪৮ উপকমিটি ২-এর সদস্য মোশাররফ হোসেন (৩৫)। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়। দীর্ঘ দিন ধরে তিনি সিলেটে বসবাস করে মাইক্রো চালিয়ে আসছেন। ২৭ মে রোববার দুপুরে চৌহাট্টা পয়েন্ট থেকে জাফলং যাওয়ার কথা বলে তার মাইক্রো ভাড়া নেয় তিন যাত্রী।

সোমবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবল মিরপুর সরকারি কলেজের সামন থেকে গামছা দিয়ে মুখ বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে, মাইক্রোবাসটির কোন সন্ধান মেলেনি। যার নং- Toyota x corolla ঢাকা মেট্রো গ- ২৫ ৮৭৬৭।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়।

সিলেট চৌহাট্টা শাখা-২-এর সভাপতি জামাল আহমদ লিলু জানান, গতকাল রোববার দুপুর ২টায় জাফলং যাওয়ার উদ্দেশ্যে দুই জন তরুণ ও একজন মহিলা মোশাররফের গাড়িটি ভাড়া করে জাফলংয়ের উদ্দেশে যায়। বিকেলের দিকে গাড়ীর মালিকের সাথে চালকের কথাও হয়। তারপর থেকে চালকের সাথে গাড়ীর মালিকের আর কোন যোগাযোগ হয়নি। তার গাড়িটি ছিলো এক্স-করলা এবং নাম্বার ঢাকা মেট্টো গ ২৫৮৭৬৭। রাস্তার পাশে চালকের লাশ পেলেও গাড়ি পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed