সিকৃবির সাথে জাপানের নীগাতা বিশ্ববিদ্যালয়ের চুক্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষা ও গবেষণা খাতে উন্নয়নের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের নীগাতা বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মূলত সিকৃবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ এবং নীগাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে এই চুক্তিটি সম্পাদিত হয়। এ চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা স্টাফ বিনিময়, শিক্ষার্থী বিনিময়ের সম্ভাবনা তৈরি হলো। এছাড়া যৌথ গবেষণা, একাডেমিক লেকচার ও সিম্ফোসিয়াম এবং গবেষণার তথ্য আদান প্রদান হবে।
পাঁচ বছরের এই চুক্তিতে সিকৃবির মেধাবী শিক্ষার্থীরা নীগাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, পিএইচডি এবং পোস্ট ডকটরালসহ উচ্চতর গবেষণার সুযোগ পাবে। এখন থেকে জাপানের সকল গভর্মেন্ট ও নন-গভর্মেন্ট স্কলারশিপে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। শুধু তাই নয়, এই চুক্তিটির ফলে জাপানের শিক্ষক, শিক্ষার্থীরাও গবেষণার জন্য বাংলাদেশ আসার সুযোগ হলো।
চুক্তিটিতে স্বাক্ষর করেছেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবুল কাশেম এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন মো. নজরুল ইসলাম পিএইচডি। জাপানের নীগাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ফ্যাকাল্টি অব এগ্রিকালচারের ডিন কুনি সুয়েয়ুশি এবং গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ইউজি তানাবি।
নীগাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষক এবং সিকৃবির সহযোগী প্রফেসর ড. মোজাম্মেল হক বলেন, “বিশ্বের কৃষি গবেষণার অন্যতম সেরা প্রতিষ্ঠান নীগাতা বিশ্ববিদ্যালয়। সিকৃবির সাথে চুক্তিটি সম্পাদিত হওয়ায় এখানকার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।”
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed